Logo
Logo
×

Advertisement

জাতীয়

সবজির দামে ঊর্ধ্বগতি, সপ্তাহে বেড়েছে ১০–৩০ টাকা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম

সবজির দামে ঊর্ধ্বগতি, সপ্তাহে বেড়েছে ১০–৩০ টাকা

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীতে বেড়েছে সবজির দাম। গত এক সপ্তাহে কেজি প্রতি সবজিতে বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। রাজধানীর কুড়াতলী ও ঢালী এলাকার কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। সবজিসহ নিত্যপণ্যের দাম বাড়ায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।  

বৃষ্টি, পরিবহণ ব্যয় বৃদ্ধি, সরবরাহ সংকট এবং সবজির মৌসুমের শেষ পর্যায় হওয়ায় এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (৬ এপ্রিল) কুড়াতলী ও ঢালী এলাকার বাজার পরিদর্শন করে এই প্রতিবেদক। ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দাম গত ৭ দিনের তুলনায় কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন, করলা, বরবটি, ঢেঢ়স, শসা ও কাঁচা মরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি, যেটি গত সপ্তাহেও ৫০ টাকায় বিক্রি হয়েছে। গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে ৭০ টাকায়। ঢেঢ়স বিক্রি হচ্ছে ৮০ টাকায়, যেটি গত সপ্তাহে ছিল ৫০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে, যেটি গত সপ্তাহে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে। করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, যেটি গত সপ্তাহে ৭০ টাকা ছিল। তবে দামে সস্তা টমেটো, কেজি প্রতি ৩০-৩৫ টাকা কেজিতে। আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে। পেঁয়াজ ৪০ টাকা কেজি। 

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। যেটি গত সপ্তাহে ১৭০ টাকা ছিল। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকায় যেটি গত সপ্তাহে ৩২০ টাকা ছিল।

রুই মাছ (দেড় কেজি সাইজ) ৩৫০ টাকা কেজি। চিংড়ি ৮৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ২২০ টাকা কেজি। মাছের দামে গড়ে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। 

 কুড়াতলীতে বাজার করতে আসা নয়ন নামে একজন বেসরকারি চাকরিজীবী ক্রেতা বলেন, গত সপ্তাহে যে সবজি ৬০-৭০ টাকা কেজিতে কিনেছি, এখন সেই একই সবজি ৯০-১০০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। আমাদের মতো সীমিত আয়ের মানুষের জন্য কষ্ট হয়ে যাচ্ছে।

গার্মেন্ট শ্রমিক রুদ্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে এসে দাম শুনলে দম বন্ধ হয়ে আসে। এভাবে চলতে থাকলে গ্রামে চলে যেতে হবে। 

রবিন নামে একজন ক্রেতা বলেন, সবজির এই চড়া দামের জন্য আমাদের মতো সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বাড়তি খরচের চাপে পড়ছে।

শাজাহান নামে এক বিক্রেতা বলেন, সরবরাহ কম থাকলে দাম বাড়বেই। এছাড়া এখন জ্বালানি সংকট থাকায় পরিবহণ ব্যয় বেড়েছে। আমাদের কিনতে হচ্ছে বেশি দামে, কমে বিক্রি করবো কীভাবে? তিনি বলেন, কয়েকদিন পর নতুন সবজি এলে দাম কিছুটা কমতে পারে।

আলু-পেঁয়াজের পাইকারি বিক্রেতা সজীব হোসেন জানান, আগের চেয়ে পরিবহণ ব্যয় বেড়েছে বস্তায় ১২০ টাকা। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।  

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: বাজার দর


আরও পড়ুন

সম্পর্কিত খবর

পুঁজির বৃত্তে বন্দি বাজার : করণীয় কী

পুঁজির বৃত্তে বন্দি বাজার : করণীয় কী

ঋতু পরিবর্তনে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার

ঋতু পরিবর্তনে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার

শিম ২০০ টাকা কেজি

শিম ২০০ টাকা কেজি

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ

ডিম পাঙাশ ব্রয়লারের দাম নাগালের বাইরে আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ

সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা

মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা

প্রশ্নফাঁসের অভিযোগ: বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, ৪ দফা দাবি

প্রশ্নফাঁসের অভিযোগ: বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, ৪ দফা দাবি

অনলাইনে পার্টটাইম চাকরির ফাঁদে ২৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেফতার তরুণী

অনলাইনে পার্টটাইম চাকরির ফাঁদে ২৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেফতার তরুণী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম