Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

‘স্বর্ণসহ ফেনী বর্ডার থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন আটক’ ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

‘স্বর্ণসহ ফেনী বর্ডার থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন আটক’ ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ফাইল ছবি

Advertisement

সম্প্রতি, ‘ফেনী বর্ডার থেকে সাবেক স্পিকার শিরিন শারমিন আটক! তার কাছে ১০০ ভরি গোল্ড’ দাবিতে একটি বেসরকারি টিভি চ্যানেলের নামে ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটকের তথ্যটি সত্য হলেও তিনি ফেনী বর্ডার থেকে ১০০ ভরি স্বর্ণসহ গ্রেফতার হননি। প্রকৃতপক্ষে গত ৭ এপ্রিল ডিবির একটি দল তাকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করে। পরবর্তীতে তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, প্রচারিত দাবিসংবলিত পোস্টে বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪ এর একটি ফটোকার্ড ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে চ্যানেল২৪ এর ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৭ এপ্রিল প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে পুলিশ সদস্যদের হাতে স্বর্ণের বারের ব্যাগসহ শিরীন শারমিন চৌধুরীর একটি ছবি সংযোজন করা হয়েছে। তবে চ্যানেল২৪-এর মূল ফটোকার্ডে পুলিশ সদস্যদের হাতে কোনো ধরনের স্বর্ণের ব্যাগ দেখা যায়নি তাদের হাত খালি রয়েছে। 

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

এছাড়া চ্যানেল২৪ এর মূল ফটোকার্ডের কমেন্টে থাকা প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

পরবর্তীতে ৭ এপ্রিল প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়েছে। এছাড়া প্রতিবেদন থেকে আরও জানা যায়, শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় শিরীন শারমিন চৌধুরীকে দুই দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালত রিমান্ড ও জামিন আবেদন দুটিই নামঞ্জুর করেন।

এ বিষয়ে দেশের অন্যান্য গণমাধ্যমগুলোতেও সংবাদ প্রচার করা হয়।

সুতরাং শিরীন শারমিন চৌধুরী স্বর্ণসহ ফেনী বর্ডার থেকে আটকের দাবিটি বিভ্রান্তিকর।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম