Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিরীন শারমিনের জামিনের বিষয়ে যা বললেন স্পিকার

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

শিরীন শারমিনের জামিনের বিষয়ে যা বললেন স্পিকার

বাংলাদেশে সব রাজনৈতিক দলের একটি শান্তিপূর্ণ সহাবস্থান থাকার আশাবাদ ব্যক্ত করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, সাবেক স্পিকার শিরীন শারমিনকে বিচার বিভাগ জামিন দিয়েছেন, আমি মনে করি এটি ভালো কাজ হয়েছে। তার মতে, বিচার বিভাগ নিশ্চয়ই বিচার-বিবেচনা করেই জামিন দিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ভোলা সার্কিট হাউসে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

দলীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দলীয় পদ থেকে পদত্যাগ করেছি, তাই দলীয় রাজনীতির সঙ্গে অতটা মাথা ঘামাই না। তবে আশা করি, বাংলাদেশে সব রাজনৈতিক দলের একটি শান্তিপূর্ণ সহাবস্থান থাকুক।

বাংলাদেশের মানুষ কোনো স্বৈরশাসককে মেনে নেয় না জানিয়ে তিনি বলেন, গত ২০ বছর যাবত বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের দেশের জনগণ গণতন্ত্রমনা এবং রাজনীতি-সচেতন। অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, নানাবিধ নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। ২০২৪ সালের আন্দোলন সারাবিশ্বের দৃষ্টি কেড়েছে।

বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত করেছে বলেও জানান তিনি। 

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমানের নির্বাচিত সরকার (বিএনপি) এ দেশের মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে।  রাজনৈতিক দলের যে প্রধান কাজ—অর্থনীতির উন্নয়ন সাধন, সে ব্যাপারে ইতোমধ্যে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে।  আমরা আশা করি, বাংলাদেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে।  রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন কোনো ধরনের হেনস্তার শিকার না হয়, এটাও আমরা দেখতে চাই।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

খুচরা বাজারে হাহাকার, কৃষকদের সার পাচার হচ্ছে মিয়ানমারে

খুচরা বাজারে হাহাকার, কৃষকদের সার পাচার হচ্ছে মিয়ানমারে

ভোলায় জেলের জালে ১৮ কেজি ওজনের কাতল

বিক্রি ১৮ হাজার টাকায় ভোলায় জেলের জালে ১৮ কেজি ওজনের কাতল

চিকিৎসাবঞ্চিত মানুষের আশার আলো জ্বেলেছে তথ্যমন্ত্রীর ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

চিকিৎসাবঞ্চিত মানুষের আশার আলো জ্বেলেছে তথ্যমন্ত্রীর ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

স্ত্রীকে দিয়ে স্বামীর যৌন ব্যবসা, দম্পতি আটক

স্ত্রীকে দিয়ে স্বামীর যৌন ব্যবসা, দম্পতি আটক

মেঘনার এক কাতল বিক্রি হলো ১৭৫০০ টাকায়

মেঘনার এক কাতল বিক্রি হলো ১৭৫০০ টাকায়

আরও পড়ুন

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঋণের বোঝা নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চান গ্লোবাল সাউথের প্রতিনিধিরা

ঋণের বোঝা নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চান গ্লোবাল সাউথের প্রতিনিধিরা

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম