Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশ-মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আলোচনা

Icon

বাসস

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম

বাংলাদেশ-মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আলোচনা

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সমন্বয় ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

Advertisement

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে চলমান ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।  বৈঠকে বাংলাদেশ ও মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সমন্বয় ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাসে অবস্থান করছেন। ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বালাক্লাভার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে মতবিনিময় হয় এবং সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।

মরিশাসের মন্ত্রী দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষই ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ও স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খলিলুর রহমান

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খলিলুর রহমান

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে খোলামেলা সংলাপ চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে খোলামেলা সংলাপ চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

ড. খলিলের সাফল্য কামনা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

ড. খলিলের সাফল্য কামনা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

জলবায়ু সংকটে সবচেয়ে বড় বিপদে বাংলাদেশ

জলবায়ু সংকটে সবচেয়ে বড় বিপদে বাংলাদেশ

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম