Logo
Logo
×

Advertisement

জাতীয়

পহেলা বৈশাখে যেসব স্থানে ঝড়-বৃষ্টি হতে পারে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

পহেলা বৈশাখে যেসব স্থানে ঝড়-বৃষ্টি হতে পারে

পহেলা বৈশাখে সারা দেশে আকাশ থাকবে আংশিক মেঘলা। ছবি: সংগৃহীত

Advertisement

দিন ফুরোলেই শুরু হবে ১৪৩৩ বঙ্গাব্দ— বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরোনো বছরের দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরকে মঙ্গলময় করে তোলার প্রত্যাশায় এখন চলছে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন প্রস্তুতি।

পৃথিবীজুড়ে যুদ্ধ আর অস্থিরতা চললেও নববর্ষে শিশু থেকে বৃদ্ধ, সবাই অন্তত এক দিনের জন্য সব গ্লানি ভুলে আনন্দের জোয়ারে ভাসে।

হাজার বছরের এই বাঙালি ঐতিহ্য ঘিরে এবারো সারা দেশে সামাজিক ও সাংস্কৃতিক নানা আয়োজন করা হয়েছে। গ্রাম-গঞ্জে বসবে বৈশাখী মেলা, আর শহর-নগরেও থাকছে নানা উৎসবের আয়োজন।

কদর কিছুটা কমে গেলেও বাংলা নববর্ষকে কেন্দ্র করে মৃৎশিল্পীদের ঘরে এখন শুরু হয়েছে বাড়তি ব্যস্ততা। পাশাপাশি ঘরোয়া নানা আয়োজনেও জমে উঠছে উৎসবের আবহ।

এত সব আয়োজনের মধ্যে উৎকণ্ঠা জাগে কালবৈশাখী ঝড় কিংবা বৃষ্টি আনন্দ ভেজাবে কিনা। 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার (১৩ এপ্রিল) ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী ও ফরিদপুর জেলা এবং খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 

এর মধ্যে গত শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে, পহেলা বৈশাখে সারা দেশে আকাশ থাকবে আংশিক মেঘলা।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, তবে বিক্ষিপ্তভাবে হতে পারে। সারা দেশেই খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। 

তিনি আরও বলেন, সিলেটে বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পহেলা বৈশাখ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা

মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা

আরও পড়ুন

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

মুশফিক ফজলের পোস্ট জাইমা রহমানের অর্জনগুলোকে কেবল পারিবারিক পরিচয়ের আড়ালে ফেলে দেওয়া মোটেও ন্যায্য নয়

জাইমা রহমানের অর্জনগুলোকে কেবল পারিবারিক পরিচয়ের আড়ালে ফেলে দেওয়া মোটেও ন্যায্য নয়

নেদারল্যান্ডসের সঙ্গে বৈঠক বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

বিনিয়োগ, খাল খনন ও ব্লু  ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম