Logo
Logo
×

Advertisement

জাতীয়

মহিলাবিষয়ক অধিদপ্তরে নতুন ডিজি শায়লা শার্মিন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম

মহিলাবিষয়ক অধিদপ্তরে নতুন ডিজি শায়লা শার্মিন

শায়লা শার্মিন জামান। সংগৃহীত ছবি

Advertisement

মহিলাবিষয়ক অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শায়লা শার্মিন জামান। তার চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একইদিনে আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) নতুন নির্বাহী পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। সেই জায়গায় দায়িত্ব পেয়েছেন শায়লা শার্মিন জামান।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এজন্য তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

সচিব হলেন একজন, আরেকজনকে বদলি

সচিব হলেন একজন, আরেকজনকে বদলি

চার যুগ্মসচিবের পদোন্নতির সুপারিশ বিদ্যুৎমন্ত্রীর

২১তম ব্যাচ চার যুগ্মসচিবের পদোন্নতির সুপারিশ বিদ্যুৎমন্ত্রীর

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলী ক্যাডার হচ্ছে

প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়েছে মন্ত্রণালয় এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলী ক্যাডার হচ্ছে

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পাবেন না যারা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পাবেন না যারা

আরও পড়ুন

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

আর প্রয়োজন নেই টিন সার্টিফিকেট? যেভাবে বাতিলের আবেদন করবেন

আর প্রয়োজন নেই টিন সার্টিফিকেট? যেভাবে বাতিলের আবেদন করবেন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম