Logo
Logo
×

Advertisement

জাতীয়

আমার যেমন অন্তর কাঁদে, আপনার অন্তরকেও কাঁদাতে হবে: ডেপুটি স্পিকার

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম

আমার যেমন অন্তর কাঁদে, আপনার অন্তরকেও কাঁদাতে হবে: ডেপুটি স্পিকার

ছাগল প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: যুগান্তর

Advertisement

রাস্তার ইট খসে পড়লে আমার যেমন অন্তর কাঁদে, আপনার অন্তরকেও কাঁদাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে নেত্রকোনার দুর্গাপুরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকারের এ ধরনের কার্যক্রম অনগ্রসর জনগোষ্ঠীর স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশুপালনের মাধ্যমে আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হচ্ছে। উপকারভোগীদের মাঝে ছাগল প্যাকেজ বিতরণ প্রকল্পটি তাদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করবে। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস, দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিএনপির সাবেক সদস্য ইমাম হাসান আবুচান, অধ্যক্ষ শহীদুল্লাহ খান, শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেছ গণি, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় ছাগলের ৬৫টি প্যাকেজ বিতরণ করা হয়েছে। মোট বিতরণ করা হবে ১৯৫টি প্যাকেজ। প্যাকেজে রয়েছে- দুটি ছাগল, দুই পাতা টি, চারটি সিমেন্টের খুঁটি ও ৫০ কেজির এক প্যাকেট খাদ্য। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, যা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে: ডেপুটি স্পিকার

বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকারের অটোগ্রাফ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ডেপুটি স্পিকারের অটোগ্রাফ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা

ডেপুটি স্পিকার ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

দক্ষ জনবল তৈরির বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

দক্ষ জনবল তৈরির বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, সম্মানী বাড়ল ইমাম-মুয়াজ্জিনের

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, সম্মানী বাড়ল ইমাম-মুয়াজ্জিনের

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম