Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নাবিক তৈরিতে কাজ করছে সরকার: নৌ প্রতিমন্ত্রী

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নাবিক তৈরিতে কাজ করছে সরকার: নৌ প্রতিমন্ত্রী

সনদ বিতরণ অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। ছবি: যুগান্তর

Advertisement

নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন- সংখ্যা বাড়ানো নয়, প্রশিক্ষণের মান বাড়িয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ৯৫ জন নাবিকের প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

রাজীব আহসান বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্ব নৌ সেক্টরে অনেক পরিবর্তিত হয়েছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের। এই মান বজায় রাখতে ও আধুনিক যুগের সঙ্গে সমন্বয় করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

তিনি বলেন, প্রশিক্ষণ নেওয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকরির সুযোগ পাবে। এতে একদিকে দেশের নৌ-দুর্ঘটনা কমে আসবে, অন্যদিকে বিদেশি জাহাজে দায়িত্ব পালন করে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে পড়বে। পাশাপাশি তারা রেমিট্যান্স খাতেও অবদান রাখবে।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া, নৌ পরিবহণ অধিদফতরের মহাপরিচালক কমডোর শফিউল বারী ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌ প্রকৌশলী শহিদ উল্লাহ প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কালকিনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

কালকিনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন

আপত্তিকর ভি‌ডিও ভাইরাল সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর

কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

ভাড়ায় মারামারি করতে গিয়ে মৃত্যুতে বৃষ্টির মতো বোমা, ২০ বাড়িতে আগুন

ভাড়ায় মারামারি করতে গিয়ে মৃত্যুতে বৃষ্টির মতো বোমা, ২০ বাড়িতে আগুন

আরও পড়ুন

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম