Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

‘ফুয়েল পাশ’ অ্যাপের পরিধি বাড়াল সরকার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম

‘ফুয়েল পাশ’ অ্যাপের পরিধি বাড়াল সরকার

Advertisement

জ্বালানি বিতরণ আরও নিয়ন্ত্রিত ও ডিজিটাল করতে ‘ফুয়েল পাশ’ অ্যাপের ব্যবহার বাড়িয়েছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িকেও এই ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন থেকেই ব্যক্তিগত গাড়ির জন্য ফুয়েল পাশ রেজিস্ট্রেশন চালু হয়েছে। প্রাথমিকভাবে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের গাড়িগুলোকে এই নিবন্ধনের আওতায় রাখা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ধাপে ধাপে অন্যান্য সিরিজের ব্যক্তিগত গাড়িও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে। খুব শিগগিরই ঢাকার সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাশের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ‘ফুয়েল পাশ’ অ্যাপ ডাউনলোড করে অথবা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম