Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেফতার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফাইল ছবি

Advertisement

রাজধানীর বনানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে ট্রাস্ট মিনিবাসের ধাক্কার ঘটনায় চালক ওমর ফারুককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে ট্রাস্ট মিনিবাসের একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ওই অভিযুক্ত বাসচালককে হেফাজতে নেয়।

উল্লেখ্য, এ ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম