Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সুখবর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:৫৪ পিএম

প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সুখবর

ফাইল ছবি

Advertisement

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষকরা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন সেজন্য তাদের বর্তমান বেতন কাঠামো বৃদ্ধি করা হবে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানী বাড়াতে চাচ্ছি আমরা, যেন তারা শিক্ষার্থীদের শেখানোর দিকে মনোযোগ দিতে পারেন।

আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। পাশাপাশি জিডিপির একটি বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার ওপর জোর দেন তিনি।

অতীতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী জানান, এবার সরকার স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা প্রদান করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তারেক রহমান। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে 'ফ্যামিলি কার্ড' ও 'কৃষক কার্ড' কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করেন তিনি। চলমান জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা

১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা

২১ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা

২১ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

আরও পড়ুন

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্পেনে কর্মসংস্থানের ফাঁদ লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ

লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম