Logo
Logo
×

Advertisement

জাতীয়

চিফ প্রসিকিউটর

এক-এগারোর সরকারের সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

এক-এগারোর সরকারের সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন

ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, এগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

রোববার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।

এক সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, এক-এগারোর যে সরকারটি ছিল, সেখানে মাসুদ উদ্দিন বা আরও কয়েকজনকে ‘ডিফ্যাক্টো গভর্মেন্ট’ (কার্যত সরকার) বলা হতো। পুরো সরকারটাই তারা চালাতেন। সেই কারণে তখনকার সময়ে যেসব অমানবিক ঘটনা ঘটেছে, মানবতাবিরোধী যেসব অপরাধের ঘটনা ঘটেছে, এগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন তিনি (মাসুদ উদ্দিন)। সে কারণে তারা (ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন) জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছে, আরও হয়তো তথ্য পাওয়া যাবে। যে কথাগুলো তিনি তাদের বলেছেন, সেগুলো তারা যাচাই–বাছাই করছেন। যদি প্রয়োজন হয় তাকে আবার তারা জিজ্ঞাসাবাদ করবেন।

চিফ প্রসিকিউটর বলেন, মাসুদ উদ্দিনের বিরুদ্ধে এক-এগারোর সময়কার অভিযোগ আছে। জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাতেও তার সংশ্লিষ্টতা আছে। শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। সবকিছুই তারা খোঁজখবর নিচ্ছেন। তারা ইনভেস্টিগেশনে (তদন্তে) নিয়ে আসছেন সবকিছু।

আমিনুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন একটা মামলায় গ্রেফতার হয়েছেন। সেই সূত্র ধরে তারা তাদের আওতায় তাকে (মাসুদ উদ্দিন) নিয়ে এসেছেন। তারা সুনির্দিষ্ট কোনো বিষয় ইনভেস্টিগেশন করছেন না। ফেনীর বিষয় নয়, সব বিষয়ই তারা নিয়ে আসছেন। যেসব মানবতাবিরোধী অপরাধের মধ্যে তার সম্পৃক্ততা থাকবে, সেখানে তারা তাকে (মাসুদ উদ্দিন) নিয়ে আসবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমু-রাজ্জাক-দীপুসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধ আমু-রাজ্জাক-দীপুসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর

দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর

হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

শাপলা চত্বর গণহত্যা হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

জঙ্গি নাটকে ৯ হত্যা হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম