Logo
Logo
×

Advertisement

জাতীয়

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্যমন্ত্রী

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:৩৮ পিএম

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্যমন্ত্রী

রাঙামাটিতে একটি গণমাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি: যুগান্তর

Advertisement

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে গণমাধ্যমের নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রতিটি সেক্টরেই দেশ এগিয়ে যাচ্ছে। 

মঙ্গলবার (১২ মে) সকালে রাঙামাটিতে একটি গণমাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, গণমাধ্যম হলো জাতির দর্পণ। দেশের রাজনীতিসহ প্রতিটি বিষয়ে যাতে কোনো রকম অপপ্রচার না হয় সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পার্বত্য চট্টগ্রামের বিষয়ে অপপ্রচার রোধসহ এ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে জাতির কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। 

শহরের কলেজগেট এলাকার একটি হোটেলের সম্মেলন কক্ষে এশিয়া পোস্ট রাঙামাটি প্রতিনিধি মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাগাতার অবরোধে সাজেকে জনজীবন চরম বিপর্যস্ত

লাগাতার অবরোধে সাজেকে জনজীবন চরম বিপর্যস্ত

সাজেক সংকট নিরসনের উদ্যোগ ঝুলে গেছে, বিপর্যয়ের মুখে পর্যটন

সাজেক সংকট নিরসনের উদ্যোগ ঝুলে গেছে, বিপর্যয়ের মুখে পর্যটন

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

সাজেকে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

সাত দিন ধরে অবরুদ্ধ সাজেকে খাদ্যসংকটের শঙ্কা, পর্যটক প্রবেশ নিষিদ্ধ

সাত দিন ধরে অবরুদ্ধ সাজেকে খাদ্যসংকটের শঙ্কা, পর্যটক প্রবেশ নিষিদ্ধ

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

আরও পড়ুন

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে: শামা ওবায়েদ

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে: শামা ওবায়েদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম