Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১০টি নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর হস্তান্তর রেডিয়েন্টের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:২৮ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১০টি নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর হস্তান্তর রেডিয়েন্টের

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও রেডিয়েন্টের বোর্ড মেম্বার মুসাওয়াত শাম্স জাহেদী। ছবি: যুগান্তর

Advertisement

সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুরোধে জরুরি স্বাস্থ্যসেবা সহায়তার অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নতমানের ১০টি নিওনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেটর হস্তান্তর করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স। 

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে রেডিয়েন্টের বোর্ড মেম্বার মুসাওয়াত শাম্স জাহেদী ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন।

এর আগে, রেডিয়েন্ট গত ৩১ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই সেট নিওনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করে।

অত্যাধুনিক এসব নিওনেটাল ভেন্টিলেটর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্তমান স্বাস্থ্য সংকটের সময়ে নবজাতকদের জীবনরক্ষাকারী চিকিৎসা সেবার সক্ষমতা আরও জোরদার হবে। 

দেশের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জনস্বাস্থ্য উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে রেডিয়েন্টের সহযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

আরও পড়ুন

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম