Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের খবর সঠিক নয়: স্বাস্থ্য অধিদপ্তর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:২৮ পিএম

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের খবর সঠিক নয়: স্বাস্থ্য অধিদপ্তর

Advertisement

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে স্বাস্থ্য অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

কর্মকর্তারা জানিয়েছেন, যে চিঠিকে ভিত্তি করে এই খবর প্রচার করা হয়েছে, সেটি আসলে গত ঈদুল ফিতরের সময়ের পুরোনো একটি নথি। ঈদুল আজহা উপলক্ষে নতুন করে কোনো ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (১৯ মে) বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, ঈদুল আজহা সামনে রেখে স্বাস্থ্য অধিদপ্তর দেশজুড়ে সব কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে। 

সংবাদগুলোতে বলা হয়, শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাবের কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, এটি গত ঈদুল ফিতরের সময়ের একটি পুরোনো নির্দেশনা, যা ভুলভাবে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমী বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোনো নতুন ছুটি বাতিলের নির্দেশনা জারি করা হয়নি। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সাধারণত জরুরি সেবার কারণে অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো পূর্ণাঙ্গ ছুটি পান না। তবে নতুন করে সব ধরনের ছুটি বাতিলের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ নভেম্বর সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৭ নভেম্বর সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

২০২৭ সালে কোন তারিখে কী ছুটি, দেখে নিন তালিকা

২০২৭ সালে কোন তারিখে কী ছুটি, দেখে নিন তালিকা

দুই ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

দুই ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বরের ছুটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

৭ নভেম্বরের ছুটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

আগামী বছর ঈদুল ফিতর-আজহা ও পূজায় ছুটি থাকবে কয়দিন

আগামী বছর ঈদুল ফিতর-আজহা ও পূজায় ছুটি থাকবে কয়দিন

আরও পড়ুন

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম