৭ নভেম্বরের ছুটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) সরকারি ছুটি ঘোষণা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে, অংশ নিতে হবে শিক্ষার্থীদেরও।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সেখানে বলা হয়, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এছাড়া আলাদা আরেকটি চিঠিতে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এবার দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।
সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উদযাপনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। ফলে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে গিয়ে এসব কর্মসূচিতে অংশ নিতে হবে।

