Logo
Logo
×

Advertisement

জাতীয়

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:০১ পিএম

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

Advertisement

কোনো এজেন্টের দেওয়া অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি (Visa Grant Letter) আসল কি না, তা ঘরে বসেই যাচাই করা যাবে। 

অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের অফিশিয়াল অনলাইন পোর্টাল ‘ইমিঅ্যাকাউন্ট’ (ImmiAccount)-এর মাধ্যমে গ্রাহকেরা নিজেরাই এটি পরীক্ষা করতে পারবেন।

সোমবার (২৫ মে) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিশেষ বার্তায় এই তথ্য জানিয়েছে।

হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, আপনার এজেন্ট যদি আপনাকে অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি দিয়ে থাকে, তাহলে সেটি আসল কি না, তা নিশ্চিত হতে অস্ট্রেলিয়া সরকারের অফিশিয়াল ইমিগ্রেশন পোর্টাল ‘ইমিঅ্যাকাউন্ট’ (ImmiAccount)-এ গিয়ে যাচাই করে নিন।

অফিশিয়াল এই পোর্টাল বা ‘ইমিঅ্যাকাউন্ট’ থেকে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত হওয়া যাবে। 

১. আপনার নামে কোন ধরনের (সাবক্লাস) ভিসা ইস্যু করা হয়েছে।

২. আপনি অস্ট্রেলিয়ায় ঠিক কত দিন অবস্থান করতে পারবেন। 

৩. সেখানে থাকাকালীন আপনার কাজ করার আইনি অনুমতি বা ওয়ার্ক পারমিট আছে কি না।

সাম্প্রতিক সময়ে ভিসা জালিয়াতি ও ভুয়া ভিসা লেটার দিয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায়, যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে পোর্টাল থেকে সরাসরি তথ্য যাচাই করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

‘হেলেন বেঁচে আছেন’

‘হেলেন বেঁচে আছেন’

পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প?

পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প?

আরও পড়ুন

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যে নাম হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যে নাম হতে পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম