Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৯:৫২ এএম

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি

Advertisement

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শুক্রবার (২৯ মে) সকাল ৭টার দিকে নগরবাসী পশু কুরবানি করছেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় আজ পশু কুরবানি করছেন।

দ্বিতীয় দিনে কুরবানি দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপ থাকায় কসাই সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারণে অনেকে পরের দিন কুরবানি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মগবাজারের বাসিন্দা ইকবাল হোসেন জানান, তাদের পরিবারে দীর্ঘদিন ধরেই ঈদের দ্বিতীয় দিনে কো রবানি দেওয়ার প্রচলন রয়েছে এবং এবারও সেই নিয়ম অনুসরণ করা হচ্ছে।

কসাই জানান, ঈদের দিন তিনি তিনটি গরু জবাই ও মাং স প্রস্তুতের কাজ করেছেন। দ্বিতীয় দিনেও একইভাবে ব্যস্ত সময় পার করছেন।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কুরবানির সময় থাকে তিন দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কুরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কুরবানি আদায় করা বৈধ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘এতিমের হক’ খালে-পুকুরে

এতিমখানা ও কওমি মাদ্রাসাগুলোতে দুশ্চিন্তা ‘এতিমের হক’ খালে-পুকুরে

ক্রেতা না পেয়ে রাস্তায় ফেলে রাখা কুরবানির চামড়া উদ্ধার করল প্রশাসন

ক্রেতা না পেয়ে রাস্তায় ফেলে রাখা কুরবানির চামড়া উদ্ধার করল প্রশাসন

ক্রেতা না পেয়ে নদীতে শতাধিক কুরবানির পশুর চামড়া ফেলে দিলেন দুই ব্যবসায়ী

ক্রেতা না পেয়ে নদীতে শতাধিক কুরবানির পশুর চামড়া ফেলে দিলেন দুই ব্যবসায়ী

বগুড়ায় কুরবানির চামড়ার বাজারে ধস, বিপাকে ব্যবসায়ীরা

বগুড়ায় কুরবানির চামড়ার বাজারে ধস, বিপাকে ব্যবসায়ীরা

ফেনীতে কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

ফেনীতে কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

এবারও হতাশ চামড়া ব্যবসায়ীরা, দাম গত বছরের চেয়েও কম

এবারও হতাশ চামড়া ব্যবসায়ীরা, দাম গত বছরের চেয়েও কম

আরও পড়ুন

বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হীরাকে সংবর্ধনা

বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হীরাকে সংবর্ধনা

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

এনসিটি: চুক্তি বাতিলের দাবিতে এবার আমরণ অনশনের ঘোষণা

এনসিটি: চুক্তি বাতিলের দাবিতে এবার আমরণ অনশনের ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম