Logo
Logo
×

Advertisement

জাতীয়

হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০১:১৫ পিএম

হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি

ফাইল ছবি।

Advertisement

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এবারের হজ। ধর্ম মন্ত্রণালয়ের নিবিড় তদারকি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ব্যবস্থাপনার ফলে দেশের হাজিরা নির্বিঘ্নে হজের আনুষ্ঠানিকতা পালন করতে পেরেছেন।

শনিবার (৩০ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে এ পর্যন্ত ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। হজ-পরবর্তী সময়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে হজ প্রশাসনিক দল।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে এ বছর হজের আনুষ্ঠানিকতা অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, আইটি টিম এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় হাজিরা নির্বিঘ্নে হজ পালন করতে পেরেছেন। এখন আমাদের প্রধান কাজ হলো প্রত্যেক হাজির নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় দেশে ফেরা নিশ্চিত করা। ইনশাআল্লাহ, ফিরতি ফ্লাইট কার্যক্রমও সফলভাবে সম্পন্ন হবে। দেশে ফেরা পর্যন্ত হাজিদের সেবায় হজ প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

হজ প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রথম ফিরতি ফ্লাইট হিসেবে সৌদি এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ফেরা ৬ হাজার ১৭৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। এ পর্যন্ত মোট ১৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি ফ্লাইটে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ৪টি ফ্লাইটে ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইটে ৩ হাজার ৩০০ জন হাজি পরিবহন করেছে।

এদিকে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের জন্য চিকিৎসা ও তথ্যপ্রযুক্তি সেবাও অব্যাহত রয়েছে। হজ প্রশাসনের তথ্যমতে, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৫০ হাজার ৯৫০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৩ হাজার ৭৮৮টি সেবা দেওয়া হয়েছে।

চলতি মৌসুমে সৌদি আরবে মোট ৩৭ জন বাংলাদেশি হাজির ইন্তেকাল হয়েছে। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। মক্কায় ২৭ জন ও মদিনায় ১০ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২৬ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিয়েছেন মোট ১৭৬ জন হাজি।

উল্লেখ্য, চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরব গমন করেন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। ফিরতি ফ্লাইট চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হজ এজেন্সির প্রতারণা, হাজিদের থাকা, খাওয়া ও যাতায়াতে ভোগান্তি

হজ এজেন্সির প্রতারণা, হাজিদের থাকা, খাওয়া ও যাতায়াতে ভোগান্তি

হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব

হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর দাবি হাবের

হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর দাবি হাবের

আরও পড়ুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম