Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

রমনা পার্ক পরিদর্শন করলেন মন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম

রমনা পার্ক পরিদর্শন করলেন মন্ত্রী

Advertisement

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বুধবার (৩ জুন) বিকালে রাজধানীর রমনা পার্ক আকস্মিকভাবে পরিদর্শন করেন। 

মন্ত্রী রমনা পার্কের চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লক ঘুরে দেখেন। তিনি পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি দ্রুত রমনা পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি, লেকের উন্নয়ন, প্রয়োজনীয় সড়ক বাতি স্থাপন এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম