রমনা পার্ক পরিদর্শন করলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির নির্দেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:২৪ পিএম
পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রমনা পার্কের চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লক ঘুরে দেখেন।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর রমনা পার্ক পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। এ সময় তিনি পার্কের পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি, লেকের উন্নয়ন, প্রয়োজনীয় সড়কবাতি স্থাপন এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।
বুধবার (৩ জুন) বিকালে তিনি আকস্মিকভাবে এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রমনা পার্কের চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লক ঘুরে দেখেন। তিনি পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।
