Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

ভবন নির্মাণের সময় কেউ ইমারত বিধি লঙ্ঘন কিংবা বিধিমালা ভাঙলে ও আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর ১নং ওয়ার্ডে সড়ক নম্বর সংবলিত পিলার বা নির্দেশিকার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাকারিয়া তাহের বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অনেকেই বাধা দিচ্ছেন বলে জানতে পেরেছি। সরকারের এ ধরনের কাজে যারা বাধা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যায় করে কেউ ছাড় পাবেন না। আমরা ইতোমধ্যে একজনের বিরুদ্ধে মামলা করেছি।

এর আগে বুধবার সকাল থেকে রাজশাহী নগরীতে চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী জাকারিয়া তাহের। দুপুরে সড়ক নম্বর সংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি কাশিয়াডাঙ্গা এলাকায় গড়ে ওঠা আরডিএর প্রান্তিক আবাসিক এলাকার উদ্বোধন করেন। পরে ওই এলাকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।  

এছাড়া সংযোগ ও উড়ালসড়কের উদ্বোধন করেন মন্ত্রী। পরে সেখানে বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর মতো রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নম্বর সংবলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। অচিরেই পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে। রাজশাহীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

শিক্ষা বোর্ডের টাকায় পাহাড়ে প্রমোদভ্রমণ! ফেসবুকে ভিডিও আসতেই তোলপাড়

শিক্ষা বোর্ডের টাকায় পাহাড়ে প্রমোদভ্রমণ! ফেসবুকে ভিডিও আসতেই তোলপাড়

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

মন্ত্রীর উদ্যোগ প্রশংসিত, ছড়িয়ে পড়ছে সবখানে

গণপূর্তের ‘লটারি বদলি মডেল’ মন্ত্রীর উদ্যোগ প্রশংসিত, ছড়িয়ে পড়ছে সবখানে

আরও পড়ুন

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা ৩ হাজার মেগাওয়াট, যাচ্ছে কোথায়?

মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা ৩ হাজার মেগাওয়াট, যাচ্ছে কোথায়?

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, দাঁড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, দাঁড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম