Logo
Logo
×

Advertisement

জাতীয়

এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা

Advertisement

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে উপজেলা পর্যায়ে কিডনি রোগ শনাক্তকরণ কার্যক্রম জোরদার করা হবে। 

এ জন্য এক লাখ স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। তাদের অনেকেই রোগের দীর্ঘমেয়াদি ক্ষতি সম্পর্কে সচেতন নন। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে সব জেলায় ডায়ালাইসিস সেবা চালু করা হবে।

শনিবার (২৮ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

ড. মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে কাজ করবেন।

তিনি আরও বলেন, সারা দেশে কিডনি চিকিৎসাসেবা ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় এ বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি।

এ ছাড়া কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ ও মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল বক্তব্য দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিডনি ভালো রাখতে সকালের নাশতায় যেসব খাবার খাওয়া কমাবেন

কিডনি ভালো রাখতে সকালের নাশতায় যেসব খাবার খাওয়া কমাবেন

এক মাসের মধ্যেই চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এক মাসের মধ্যেই চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কিডনির রোগীদের কোন ফল খাওয়া নিরাপদ, কোনগুলো এড়িয়ে চলবেন?

কিডনির রোগীদের কোন ফল খাওয়া নিরাপদ, কোনগুলো এড়িয়ে চলবেন?

কিডনি রোগীদের জন্যও যে ৫টি ফল খাওয়া নিরাপদ

কিডনি রোগীদের জন্যও যে ৫টি ফল খাওয়া নিরাপদ

আরও পড়ুন

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা

এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা

দূতাবাস কি গ্রেফতার করতে পারে?

দূতাবাস কি গ্রেফতার করতে পারে?

বাংলাদেশকে কেন পরাজিত করতে পারবে না ভারত, জানালেন নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ

বাংলাদেশকে কেন পরাজিত করতে পারবে না ভারত, জানালেন নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম