Logo
Logo
×

Advertisement

জাতীয়

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

Advertisement

Icon

মতিঝিল ও হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৪১ পিএম

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে দিনদুপুরে লোকমান (৪৫) নামের এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে প্রায় ১৭ হাজার ডলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

রোববার (৭ জুন) বিকাল ৩টার পর এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী লোকমান আহত হন।

প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ হাজার ডলার ছিল।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।

তিনি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে- আহত লোকমান একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ও রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা। তিনি মতিঝিল শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসি আরও জানান, লোকমানের হাতে কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুইটি গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুলির দুইটি খোসা উদ্ধার করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার ও প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে, এ ঘটনায় ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি ৩টি মোটরসাইকেলে করে ওই ব্যাংকটির মতিঝিল করপোরেট শাখার সামনে আসে এবং পরিকল্পিতভাবে ভিকটিমকে টার্গেট করে হামলা চালায়। এটি একটি পূর্বপরিকল্পিত টার্গেটভিত্তিক ছিনতাইয়ের ঘটনা।

গোয়েন্দাদের ধারণা, ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই দুর্বৃত্ত চক্রের কাছে থাকতে পারে— এ ধরনের তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একাধিক গোয়েন্দা টিম কাজ করছে।

তারা আরও সন্দেহ করছেন, হামলাকারীরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য এবং আগে থেকেই শাপলা চত্বর ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ভিকটিমের গতিবিধি অনুসরণ করেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা

অপহরণের পর যুবককে দিয়ে ঋণ আবেদন, এরপর ছিনতাই

অপহরণের পর যুবককে দিয়ে ঋণ আবেদন, এরপর ছিনতাই

মাগুরায় গুলিতে যুবদল নেতা নিহত

মাগুরায় গুলিতে যুবদল নেতা নিহত

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

আরও পড়ুন

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ভারতকে ছাড়িয়ে গিয়ে চমক দেখাল বাংলাদেশ

ভারতকে ছাড়িয়ে গিয়ে চমক দেখাল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম