Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অপহরণের পর যুবককে দিয়ে ঋণ আবেদন, এরপর ছিনতাই

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম

অপহরণের পর যুবককে দিয়ে ঋণ আবেদন, এরপর ছিনতাই

চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এআই নির্মিত ছবি

Advertisement

২১ বছর বয়সী অজয় জানিয়েছিলেন, তার কাছে টাকা নেই। এ কথা শুনে মারধর করেন চার অপহরণকারী। বের করেন নতুন এক কৌশল। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণের আবেদন করতে বাধ্য করেন অজয়কে। ঋণ অনুমোদন হলে সেই টাকা এটিএম বুথে গিয়ে তুলেও নেন।

ভারতের চেন্নাইয়ে ঘটেছে ভিন্ন কৌশলের এই ছিনতাই। বুধবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে পুলিশ। 

ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী অজয়কে চেন্নাইয়ের পাল্লিকারানাই এলাকায় অপহরণ করা হয়। এরপর তাকে একটি অটোরিকশায় তুলে নেন চার ব্যক্তি।

অজয় তাদের জানান, তার কাছে কোনো টাকা নেই। এরপর তাকে মারধর করেন অপহরণকারীরা। একপর্যায়ে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে ঋণের আবেদন করতে বাধ্য করেন তারা। ঋণের আবেদন অনুমোদন হওয়ার পর অজয়কে নিয়ে একটি এটিএম বুথে যান অভিযুক্তরা। সেখান থেকে ৯ হাজার ৫০০ রুপি তুলে নিয়ে তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেন তারা। এরপর অজয়কে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর স্থানীয় থানায় মামলা করে পুলিশ। তদন্তে চার অভিযুক্তকে শনাক্ত করা হয়। তারা হলেন সাই আবুথাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয় (২১)। চারজনই চেন্নাইয়ের বাসিন্দা।

পুলিশের এক কর্মকর্তা জানান, চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপহরণে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। পরে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নির্বাচন ছাড়া ক্ষমতা বদলের পাঠ নিতে বিদেশে যান রাহুল’

‘নির্বাচন ছাড়া ক্ষমতা বদলের পাঠ নিতে বিদেশে যান রাহুল’

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভের ডাক

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভের ডাক

মুক্তির পরই সিজেপি নেতাদের তলব করল পুলিশ

মুক্তির পরই সিজেপি নেতাদের তলব করল পুলিশ

‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু মা আর ছোট ভাইয়ের কী হবে’

‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু মা আর ছোট ভাইয়ের কী হবে’

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

যে ৫ কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক

যে ৫ কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক

আরও পড়ুন

সিজদা থেকে ওঠেননি যুবক, সিসিটিভিতে ধরা পড়ল মুসল্লির শেষ মুহূর্ত

সিজদা থেকে ওঠেননি যুবক, সিসিটিভিতে ধরা পড়ল মুসল্লির শেষ মুহূর্ত

চলন্ত বাসে অসুস্থ চালক, দৌড়ে এসে ২০ শিশুর প্রাণ বাঁচালেন যুবক

চলন্ত বাসে অসুস্থ চালক, দৌড়ে এসে ২০ শিশুর প্রাণ বাঁচালেন যুবক

বিজয়া দশমীর রাতে বিজেপি কর্মীকে হত্যা

বিজয়া দশমীর রাতে বিজেপি কর্মীকে হত্যা

অপহরণের পর যুবককে দিয়ে ঋণ আবেদন, এরপর ছিনতাই

অপহরণের পর যুবককে দিয়ে ঋণ আবেদন, এরপর ছিনতাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম