Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সিজদা থেকে ওঠেননি যুবক, সিসিটিভিতে ধরা পড়ল মুসল্লির শেষ মুহূর্ত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম

সিজদা থেকে ওঠেননি যুবক, সিসিটিভিতে ধরা পড়ল মুসল্লির শেষ মুহূর্ত

সিজদা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। সংগৃহীত ছবি

Advertisement

মালয়েশিয়ার একটি মসজিদে নামাজ আদায়ের সময় সিজদা থেকে আর উঠতে পারেননি এক মুসল্লি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।

সোমবার (১৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে লাল রঙের জামা পরা এক ব্যক্তিকে সিজদা থেকে ওঠার চেষ্টা করতে দেখা যায়। তবে তিনি উঠে দাঁড়াতে পারেননি। একপর্যায়ে আবার সিজদার ভঙ্গিতে ফিরে গিয়ে নিথর হয়ে পড়ে থাকেন তিনি।

নামাজ শেষ হওয়ার পর কয়েকজন মুসল্লি তার কাছে এগিয়ে যান। তারা তার অবস্থা পরীক্ষা করেন এবং সাহায্যের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ওই যুবকের প্রাণ চলে গিয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ঘটনাটি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের মুয়ার শহরের বাকরি এলাকার মসজিদ জামেক আত-তাকওয়ায় ঘটেছে।


গত ১৯ অক্টোবর থ্রেডসে আহমদ হারিস নামের এক ব্যক্তি ভিডিওটি প্রকাশ করেন। এর সঙ্গে তিনি লেখেন, ‘এমন মৃত্যু, যা দেখে ঈর্ষা হয়। আল্লাহ তাকে নিজের সামনে সিজদারত অবস্থায় বেছে নিয়েছেন।’

একই সঙ্গে তিনি মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবার উত্তম পরিণতির জন্য প্রার্থনা করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে সিজদারত অবস্থায় মৃত্যুর বিষয়টি নিয়ে আবেগ প্রকাশ করেন।

তবে ওই মুসল্লির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কিংবা ঘটনার বিস্তারিত পরিস্থিতি জানা যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুখী দাম্পত্যের গোপন চাবিকাঠি, বিয়ের আগেই জানুন সুন্নাহর ৭ পাঠ

সুখী দাম্পত্যের গোপন চাবিকাঠি, বিয়ের আগেই জানুন সুন্নাহর ৭ পাঠ

পালক সন্তানের সঙ্গে পর্দা ও উত্তরাধিকারের বিধান কী?

পালক সন্তানের সঙ্গে পর্দা ও উত্তরাধিকারের বিধান কী?

যুবকদের যেভাবে মূল্যায়ন করতেন নবীজি (সা.)

যুবকদের যেভাবে মূল্যায়ন করতেন নবীজি (সা.)

যে দোয়ায় কেউ খালি হাতে ফিরে না

যে দোয়ায় কেউ খালি হাতে ফিরে না

আত্মীয়-স্বজন জালেম হলে আপনার আচরণ কেমন হবে?

আত্মীয়-স্বজন জালেম হলে আপনার আচরণ কেমন হবে?

অপমানের বিপরীতে মুমিনের জবাবের ভাষা কী হবে?

অপমানের বিপরীতে মুমিনের জবাবের ভাষা কী হবে?

আরও পড়ুন

সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে

সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

সিজদা থেকে ওঠেননি যুবক, সিসিটিভিতে ধরা পড়ল মুসল্লির শেষ মুহূর্ত

সিজদা থেকে ওঠেননি যুবক, সিসিটিভিতে ধরা পড়ল মুসল্লির শেষ মুহূর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম