Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পিএম

‘অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই’

Advertisement

সম্প্রতি রাজধানীর মগবাজারে আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যু হয়। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার জন্য আদ্‌-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হয়। 

এব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, কেউ অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। 

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এমনটি জানান মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু প্যাথলজির নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীন ফাউন্ডেশনের অন্য কোনো শাখা থাকলে তা চলতে বাধা নেই।

সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে আদ্-দ্বীন হাসপাতালের শিশুরা মারা গেছে। এতে ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল। তাই এই ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতেই হবে। এই অপরাধের শাস্তি হিসেবেই হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত (পোস্টমর্টেম) না হওয়ায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো আইনি কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। তবে আদালত জানেন যে সেখানে নির্মমভাবে ৬টি শিশু মারা গেছে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমরা আশা করছি, অপরাধীরা উপযুক্ত বিচার পাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

আদ-দ্বীন হাসপাতাল নিয়ে সংসদে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতাল নিয়ে সংসদে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

ডিজির পর স্বাস্থ্য সচিবকেও পেলেন না বিদেশি শিক্ষার্থীরা

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ডিজির পর স্বাস্থ্য সচিবকেও পেলেন না বিদেশি শিক্ষার্থীরা

অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় যে ব্যবস্থা নিল আদ্‌-দ্বীন

অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় যে ব্যবস্থা নিল আদ্‌-দ্বীন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম