Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:১০ এএম

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

রাজধানী ঢাকাতেও বায়ুদূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে।

Advertisement

বিশ্বের বিভিন্ন শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকাতেও বায়ুদূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে। তবে বর্ষা মৌসুমের কারণে সাম্প্রতিক সময়ে রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি দেখা গেছে।

শুক্রবার (২৬ জুন) সকালে আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ছিল ৭৫। এই স্কোর অনুযায়ী রাজধানীর বায়ুর মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। একই সময়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৯তম।

এদিকে একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকা উগান্ডার কাম্পালার স্কোর ১৭৭। এছাড়া ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে  ইন্দোনেশিয়ার জাকার্তা, ১২৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো, ১১৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা এবং পঞ্চম অবস্থানে থাকা বাহরাইনের মানামার স্কোর ১৩৭।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের পেছনে দীর্ঘদিন ধরেই একাধিক উৎস সক্রিয় রয়েছে। যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, বিভিন্ন এলাকায় চলমান নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন মিলেই রাজধানীর বায়ুমানকে এই নাজুক অবস্থায় ঠেলে দিচ্ছে। তাদের মতে, সাময়িকভাবে সূচকে কিছুটা উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদে স্বস্তি মিলবে না।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আরও পড়ুন

সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে

সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির আভাস

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম