Logo
Logo
×

Advertisement

জাতীয়

জুলাই মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম

জুলাই মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে

ফাইল ছবি

Advertisement

জুলাই মাসে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জুলাই (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকাল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে গত ২ জুন সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।

এর আগে গত ২ জুন সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশে এলপিজির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করল লোয়াব

দেশে এলপিজির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করল লোয়াব

এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ বেশি

বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ বেশি

এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা

এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা

বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা ভারতের এক রাজ্যের

বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা ভারতের এক রাজ্যের

ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আরও পড়ুন

যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

আজ কেমন থাকবে আবহাওয়া, যা বলছে অধিদপ্তর

আজ কেমন থাকবে আবহাওয়া, যা বলছে অধিদপ্তর

দলিলে যতটুকু জমি, বাস্তবে আছে কি না বুঝবেন যেভাবে

দলিলে যতটুকু জমি, বাস্তবে আছে কি না বুঝবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম