Logo
Logo
×

Advertisement

জাতীয়

চিকিৎসা করাতে গিয়েও দেশের জন্য বিনিয়োগ আনতে প্রতিমন্ত্রীর বৈঠক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম

চিকিৎসা করাতে গিয়েও দেশের জন্য বিনিয়োগ আনতে প্রতিমন্ত্রীর বৈঠক

সিঙ্গাপুরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

Advertisement

চিকিৎসার ফলোআপের জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। চিকিৎসাজনিত ব্যস্ততার মধ্যেও দেশের উন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) সিঙ্গাপুরে মালয়েশিয়া ও সিঙ্গাপুরভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশন-এর কো-ফাউন্ডার মি. সিম এবং ইনফো টেক-এর ফাউন্ডার মি. লাউ এর সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। 

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে। অংশগ্রহণকারী বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার আগ্রহ ব্যক্ত করেছেন।

বৈঠকে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ, আধুনিক পানি অবকাঠামো উন্নয়ন, গ্রিন এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট কৃষি ব্যবস্থা, অ্যাডভান্সড অ্যাগ্রো-টেকনোলজিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষির আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের গুরুত্ব তুলে ধরা হয়। বিনিয়োগকারী প্রতিনিধিরা বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি, উন্নয়ন সম্ভাবনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের সফলতা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের সক্রিয় উদ্যোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে ওঠে আসে।  

বৈঠকে অংশগ্রহণকারী বিদেশি বিনিয়োগকারীরা তাদের মতপ্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগ মহলে বাংলাদেশের প্রতি আস্থা ও আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ ও বৈঠক ভবিষ্যতে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথ আরও সুগম করবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনার আধুনিকায়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট কৃষি এবং প্রযুক্তিনির্ভর উন্নয়ন কার্যক্রমে যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি

বাসে জোরে গান বা সিটে পা তুলে বসলেই ৪৮ হাজার টাকা জরিমানা

বাসে জোরে গান বা সিটে পা তুলে বসলেই ৪৮ হাজার টাকা জরিমানা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা

আরও পড়ুন

এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান

এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান

সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার

সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার

গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

সমন্বিত ব্যবস্থাপনার তাগিদ সরকারি হাসপাতালের ৬১ অক্সিজেন প্ল্যান্টে মিলছে না সেবা

সরকারি হাসপাতালের ৬১ অক্সিজেন প্ল্যান্টে মিলছে না সেবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম