Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০

Advertisement

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এ সময় বিভিন্ন ধরনের মাদক, একটি ধারালো ছুরি, ১৪টি মোবাইল ফোন, এক ভিকটিম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানানো হয়।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৩২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৮ জন, মিরপুর বিভাগ থেকে ৯৫ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন এবং উত্তরা বিভাগ থেকে ১৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি রাংচা কাগজ, ২টি কর্ক, ১টি ধারালো ছুরি, ৬টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, ১ জন ভিকটিম এবং নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ দিনে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-গ্রেফতার ১১০৬

১০ দিনে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-গ্রেফতার ১১০৬

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মূলহোতা গ্রেফতার

ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

আরও পড়ুন

বাংলাদেশ-ভারত বৈঠক শেষ হচ্ছে আজ

বাংলাদেশ-ভারত বৈঠক শেষ হচ্ছে আজ

দুর্গাপূজার ছুটি পাবেন না যারা

দুর্গাপূজার ছুটি পাবেন না যারা

সারা দেশে বৃষ্টির আভাস

সারা দেশে বৃষ্টির আভাস

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম