Logo
Logo
×

Advertisement

জাতীয়

মারুফ কামাল খানের পোস্ট

বেগম খালেদা জিয়া বেতনের মাত্র এক টাকা রেখে বাকিটা দিয়ে দিতেন এতিমখানায়

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:০৫ এএম

বেগম খালেদা জিয়া বেতনের মাত্র এক টাকা রেখে বাকিটা দিয়ে দিতেন এতিমখানায়

বেগম খালেদা জিয়ার-সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। ফাইল ছবি

Advertisement

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান বিভিন্ন সময় বেগম জিয়ার আপসহীন মনোভাব, রাজনৈতিক প্রজ্ঞা এবং তার জীবনের নানা ত্যাগ ও বেদনাময় স্মৃতির কথা তুলে ধরেছেন। এবার তার উদারতা নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

সোমবার রাত ১২টার দিকে বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি আগেঘন পোস্ট দেন এ সাংবাদিক। সেখানে তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায়।

বেগম জিয়ার স্মৃতিচারণ করে মারুফ কামাল খান লিখেছেন, সকলকে আজ একটা তথ্য দিই। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে মাত্র এক টাকা বেতন বা রেমুনারেশন নিতেন। মাইনের পুরো টাকাটাই তিনি দিয়ে দিতেন এতিমখানায়। স্বৈরাচার-বিরোধী আন্দোলনের নিরাপোস নেত্রী বেগম খালেদা জিয়া '৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানে এরশাদের পতনের পর '৯১-এর জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হন। 

তিনি লেখেন, তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রাপ্য বেতন থেকে মাত্র এক টাকা নিয়ে বাকিটা এতিমখানায় দিয়ে দিতেন।

তিনি আরও লেখেন, পরে তিনি আবার প্রধানমন্ত্রী হন এবং দুই দফায় বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন। সে সময়গুলোতেও তিনি যে বেতন পেতেন, তার একটা বড় অংশ চ্যারিটিতে খরচ করতেন। দুস্থ, দরিদ্র ও এতিমদের সাহায্য করতেন। চিকিৎসা করাতেন। দরিদ্র পরিবারের অনেক মেধাবী সন্তানের লেখাপড়ার খরচ বহন করতেন। তবে তিনি চাইতেন না এসব প্রচার হোক।

মারুফ কামাল লেখেন, ছোট্ট একটা উদাহরণ দিই। ২০০১ সালে ম্যাডাম জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় একটি ছেলে এসএসসিতে ফার্স্ট স্ট্যান্ড করে। প্রধানমন্ত্রী জানতে পারেন ছেলেটি অতিশয় দরিদ্র পরিবারের। তাদের পক্ষে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর্থিক সঙ্গতিহীন সেই ছেলেটির লেখাপড়ার সব ব্যয়ভার গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ছেলেটি কৃতিত্বের সঙ্গে উচ্চশিক্ষা অর্জনের পর বিসিএস পরীক্ষায়ও উত্তীর্ণ হয়। বর্তমানে সে সরকারের একজন যুগ্মসচিব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা চিঠিটি আজও পরম যত্নে রেখেছেন ছাইফুল্লাহ

খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা চিঠিটি আজও পরম যত্নে রেখেছেন ছাইফুল্লাহ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

‘আমরা হঠাৎ গজিয়ে ওঠা ইতিহাস বিচ্ছিন্ন কোনো জাতিগোষ্ঠী নই’

‘আমরা হঠাৎ গজিয়ে ওঠা ইতিহাস বিচ্ছিন্ন কোনো জাতিগোষ্ঠী নই’

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম