Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাজধানীসহ দুই বিভাগে ভারি বর্ষণের আভাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:০৬ এএম

রাজধানীসহ দুই বিভাগে ভারি বর্ষণের আভাস

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতেও দিনের কোনো এক সময় বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপের প্রভাব আজও থাকবে। তবে আজ থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল ও চট্টগ্রামেও বৃষ্টি হতে পারে। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকার আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টির কারণে যেসব এলাকায় বেশি বর্ষণ হবে, সেখানে ভ্যাপসা গরম কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, মৌসুমী নিম্নচাপের প্রভাব কমে না যাওয়া পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পূর্বাঞ্চল ও উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়?

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়?

ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে নতুন নিম্নচাপ, ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে নতুন নিম্নচাপ, ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস

আরও পড়ুন

দিলীপ আগরওয়ালকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

দিলীপ আগরওয়ালকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি

রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি

কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম