Logo
Logo
×

Advertisement

জাতীয়

দিলীপ আগরওয়ালকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

দিলীপ আগরওয়ালকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

ছবি: সংগৃহীত।

Advertisement

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২ নভেম্বর ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। এতে বলা হয়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, মামলার তদন্তে আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।

এ ছাড়া তার ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৩৪টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ৩২ লাখ ৬২ হাজার ১২৩ টাকা জমা এবং ৩৬৯ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ১৪০ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে সর্বমোট ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকার লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ৮ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এসব অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কে এই ছাত্রলীগের ডেভিড

ভাড়া বাসা থেকে মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কে এই ছাত্রলীগের ডেভিড

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চাইল ভারত

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চাইল ভারত

একটি মহল গার্মেন্টসশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত: মাহদী আমিন

একটি মহল গার্মেন্টসশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত: মাহদী আমিন

দিলীপ আগরওয়ালকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

দিলীপ আগরওয়ালকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম