Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

Advertisement

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

রোববার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারণ ছিল। এদিন আসামিপক্ষের আইনজীবী ডেঙ্গু ও কিডনি রোগে আক্রান্ত হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে আসামিপক্ষ সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন।

এ মামলায় অন্য আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান।   

নথি থেকে জানা গেছে, মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ বিচারাধীন ছিল। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলাটি বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তর করেন। শুনানিকালে এ মামলায় কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। ২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শেষে আসাদুজ্জামান খান কামালসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

নথি থেকে জানা গেছে, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। 

এ ছাড়া এ আসামির বিরুদ্ধে ৯টি ব্যাংক হিসেবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনেদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন অথবা আড়াল করার উদ্দেশ্যে এসবের রূপান্তর বা স্থানান্তর কিংবা হস্তান্তর করার অভিযোগ আনা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

৬৩ কোটি টাকা আত্মসাৎ সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আরও পড়ুন

বাংলাদেশি হাজিদের চিকিৎসা ব্যয়ে কাটা ১০ কোটি ফেরত দিল সৌদি

বাংলাদেশি হাজিদের চিকিৎসা ব্যয়ে কাটা ১০ কোটি ফেরত দিল সৌদি

সরকার ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ: পর্যটন মন্ত্রী

সরকার ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ: পর্যটন মন্ত্রী

শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেছে আইকাও অডিট টিম

শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেছে আইকাও অডিট টিম

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম