Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

লিগ্যাল এইড সংস্কার নিয়ে আসিফ নজরুল

মামলা দায়েরের সংখ্যা ৬২ শতাংশ হ্রাস পেয়েছে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম

মামলা দায়েরের সংখ্যা ৬২ শতাংশ হ্রাস পেয়েছে

ড. আসিফ নজরুল। ফাইল ছবি

Advertisement

অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকগুলো সংস্কার করা হয়েছে। এর মধ্যে একটি ছিল লিগ্যাল এইড আইনের সংস্কার।  এই সংস্কারের সুফল এখন হাতেনাতে পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২২ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকগুলো সংস্কার করা হয়। এর একটি ছিল লিগ্যাল এইড আইনের সংস্কার। আমরা বিচারপূর্ব বিরোধ নিষ্পত্তির পরিধি অনেক বৃদ্ধি করি, কিছু ক্ষেত্রে এটি বাধ্যতামূলক করি এবং এ জন্য তিন গুণ বেশি বিচারক নিয়োগ করি।’

মামলা দায়ের হ্রাসকরণ ও সুফল সম্পর্কে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের সুফল এখন আমরা হাতেনাতে পাচ্ছি। শুধু এই সংস্কারের কারণেই আইনগত সহায়তার আওতাধীন মামলা দায়েরের সংখ্যা এক বছরে গড়ে ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। জি, ৬২ শতাংশ! এটি ছিল একটি পাইলট প্রকল্প। এর আরও সম্প্রসারণের বিধানও আমরা করেছিলাম।’

বর্তমান আইনমন্ত্রীর সম্পর্কে আসিফ নজরুল লিখেছেন, ‘বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান একজন দক্ষ আইনবিদ। তিনি নিশ্চয়ই এর বাস্তবায়ন করবেন। এর মাধ্যমে দীর্ঘদিনের মামলা-জট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আমি বিশ্বাস করি।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম