Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান বিমানমন্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান বিমানমন্ত্রীর

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি: যুগান্তর

Advertisement

শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

আফরোজা খানম বলেন, সরকারি দেবেন্দ্র কলেজ ৮৪ বছর ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। ভাষাসৈনিক রফিক উদ্দিন আহমেদের মতো গর্বিত সন্তান এ কলেজের শিক্ষার্থী ছিলেন। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলন ও জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে এ কলেজের গৌরবোজ্জ্বল অবদান রয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়। সেই আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।

মন্ত্রী বলেন, আমি আপনাদের সেবা করার জন্যই এসেছি। আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আমার বাবা সাবেক মন্ত্রী হারুনর রশীদ খান মুন্নুর আদর্শ অনুসরণ করে মানিকগঞ্জে শিক্ষার প্রসারসহ সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেই ভালোবাসার ঋণ পরিশোধ করতে চাই। এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।

অভিভাবকদের উদ্দেশে আফরোজা খানম বলেন, আপনাদের সন্তানদের মোটরসাইকেল কিনে দেওয়া থেকে বিরত থাকবেন। আমি একজন মা হিসেবে মনে করি একটি দুর্ঘটনা হচ্ছে সারা জীবনের কান্না। এজন্য মোটরসাইকেল শিক্ষার্থীর হাতে তুলে দেবেন না।

তিনি আরও বলেন, বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখন দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে। দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এ তিনটি আদর্শ ধারণ করতে পারলে আমরা কখনো পথভ্রষ্ট হব না এবং দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হব।

এর আগে তিনি সরকারি দেবেন্দ্র কলেজে ‘শহীদ জিয়া’, ‘মুক্তিযুদ্ধ’ ও ‘জুলাই স্মৃতি কর্নার’-এর উদ্বোধন করেন।  

কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মুহাম্মদ সারোয়ার আলম এবং মুন্নু গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাঈনুল ইসলাম। 

এছাড়া বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে লুট

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে লুট

সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

গোডাউনে একের পর এক ঘোড়া জবাই, মাংস যাচ্ছিল হোটেলে

গোডাউনে একের পর এক ঘোড়া জবাই, মাংস যাচ্ছিল হোটেলে

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম