Logo
Logo
×

Advertisement

জাতীয়

আবদুল আউয়াল মিন্টু

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে দ্রুত উন্নয়ন হবে

Advertisement

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে দ্রুত উন্নয়ন হবে

Advertisement

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশে প্রধান সমস্যা দেশপ্রেমের অভাব, কিশোর গ্যাং, মাদক ও দুর্নীতি। বিদ্যমান পরিস্থিতিতে কিশোর গ্যাং ও মাদক সহজলভ্যতা সামাজিক অবক্ষয় হচ্ছে। মনোবিকাশ সৃষ্টির মাধ্যমে অপরাধ জগত থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।

তিনি আরও বলেন, জাতি হিসেবে আমরা স্বাধীন হলেও বিগত ষোলো বছরে দেশকে নিয়ে গেছে তলাহীন ঝুড়িতে। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে দেশে উন্নয়ন হবে দ্রুতগতিতে। দোষারোপ রাজনীতি আমাদের কোনো সুসংবাদ দেয়নি। ভবিষ্যতে দেবে না। প্রত্যেক নাগরিক দুই পা ও দুই হাত এবং উন্নয়নমনস্ক চিন্তা লালন করলে উন্নয়ন রুখবে কে?

তিন দিনের সফরে এসে মন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও তার বাসভবন দুলামিয়া কটন স্পিনিং মিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি।

উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি মেধাভিত্তিক ও সৃজনশীল জ্ঞান আহরণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আসুন দাগনভূঞা-সোনাগাজীর প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নুসরাত হত্যা মামলায় খালাস, মায়ের সঙ্গে মুক্ত আকাশে সাত বছরের রাথি

নুসরাত হত্যা মামলায় খালাস, মায়ের সঙ্গে মুক্ত আকাশে সাত বছরের রাথি

নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি  কারামুক্ত

নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত

মুছাপুর ক্লোজার প্রকল্প সেপ্টেম্বরে একনেক সভায় পাশের সম্ভাবনা

পরিবেশমন্ত্রী মুছাপুর ক্লোজার প্রকল্প সেপ্টেম্বরে একনেক সভায় পাশের সম্ভাবনা

হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম