Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:০৯ পিএম

বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

উইং কমান্ডার মো. সাইফুর রহমান। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে হেফাজতে নিয়েছে বিমান বাহিনী। 

রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে তার বাসা থেকে বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট) তাকে আটক করে। পরে তাকে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়। সাইফুর রহমানের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে।

সূত্র জানায়, বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনার সময় সাইফুর রহমান স্কোয়াড্রন লিডার পদে থেকে র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতা। সর্বশেষ তিনি বিমান সদর দপ্তরের ‘ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিং’ ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালককে তুলে নেওয়া হয়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে বিএনপি অভিযোগ করে আসছে- তৎকালীন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশে তাকে গুম করা হয়। ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধ নির্মাণবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও সোচ্চার সমালোচক ছিলেন। ২০০৯ সালে ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব নিয়ে সিলেট অঞ্চলে যে আন্দোলন গড়ে ওঠে, সেখানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জে-১০সিই ফাইটার বিমান কেনার দর-কষাকষি চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জে-১০সিই ফাইটার বিমান কেনার দর-কষাকষি চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

নৌ ও বিমান বাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ইতালি বিমানবন্দরে আটকা উড়োজাহাজ, যা বলল বিমান কর্তৃপক্ষ

ইতালি বিমানবন্দরে আটকা উড়োজাহাজ, যা বলল বিমান কর্তৃপক্ষ

নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

বিমানবাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

বিমানবাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

বাংলাদেশ বিমানবাহিনীতে ‘অফিসার ক্যাডেট’ পদে নিয়োগ

বাংলাদেশ বিমানবাহিনীতে ‘অফিসার ক্যাডেট’ পদে নিয়োগ

আরও পড়ুন

২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকায় অর্ধশত চেকপোস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা

ঢাকায় অর্ধশত চেকপোস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা

ধূলি জমে দেশে সৌরবিদ্যুতের উৎপাদন কমছে ১৫ শতাংশ: গবেষণা

ধূলি জমে দেশে সৌরবিদ্যুতের উৎপাদন কমছে ১৫ শতাংশ: গবেষণা

অভয়ারণ্য তৈরি ও পর্যটনকে উন্নত করা গেলে মানুষ-হাতির সংঘাত বন্ধ হবে: পরিবেশমন্ত্রী

অভয়ারণ্য তৈরি ও পর্যটনকে উন্নত করা গেলে মানুষ-হাতির সংঘাত বন্ধ হবে: পরিবেশমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম