Logo
Logo
×

Advertisement

জাতীয়

নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:০১ পিএম

নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

সংগৃহীত ছবি।

Advertisement

ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকায় জরুরি অবতরণ করেছে।  ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠতে না পারায় প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করে। 

বিমানটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহণবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও যাত্রী হিসেবে ছিলেন।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের ফ্লাইটে বিমানটি ঢাকা ছেড়ে উড়াল দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির জানান, উড্ডয়নের প্রায় ১০ থেকে ১৫ মিনিট পরই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।  ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে উঠছিল না। ক্যাপ্টেন বারবার চেষ্টা করলেও সেটি প্রত্যাহার করা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় তিনি বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। প্রায় ৪৫ মিনিট আকাশে অবস্থান করার পর বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

তিনি বলেন, আমি বিমান চলাচল বিষয়ে বিশেষজ্ঞ নই। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ক্যাপ্টেনের সিদ্ধান্তটি একেবারেই সঠিক ছিল। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি ঢাকায় ফিরে আসেন। তবে এ সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের কান্নাকাটি এবং যাত্রীদের উদ্বেগ পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে।

তিনি আরও বলেন, ল্যান্ডিং গিয়ার ওপরে উঠছিল না বলে ক্যাপ্টেনকে অবতরণের আগে কিছু সময় আকাশে থাকতে হয়েছে। তিনি ধীরে ধীরে বিমানের গতি কমিয়ে নিরাপদ অবতরণের প্রস্তুতি নেন। শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই অবতরণ করে। 

এ ঘটনার পর পুরোনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির।

তিনি বলেন, বেসরকারি এয়ারলাইন্সগুলো যে পুরোনো উড়োজাহাজ পরিচালনা করছে, সেগুলোর ফিটনেস আরও কঠোরভাবে পরীক্ষা করা প্রয়োজন। যাত্রীবাহী উড়োজাহাজের ক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। নিয়মিত ও কার্যকর ফিটনেস পরীক্ষা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও গুরুতর দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এটি শুধু বিমান চলাচলের বিষয় নয়, যাত্রীদের জীবন ও নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্লাইদুবাইয়ের সেই বিমান নিয়ে ভয়ংকর পরিকল্পনা করেছিল ইসরাইল

ফ্লাইদুবাইয়ের সেই বিমান নিয়ে ভয়ংকর পরিকল্পনা করেছিল ইসরাইল

ফ্লাইদুবাইয়ের সেই পাইলট তদন্তকারীদের কী বলেছিলেন

ফ্লাইদুবাইয়ের সেই পাইলট তদন্তকারীদের কী বলেছিলেন

জরুরি সংকেতের পর নিখোঁজ বিমান, অবশেষে...

জরুরি সংকেতের পর নিখোঁজ বিমান, অবশেষে...

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

মাচ্ছারের কপালে চুমু খেলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

মাচ্ছারের কপালে চুমু খেলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

দুর্ঘটনার লাইভে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

দুর্ঘটনার লাইভে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আরও পড়ুন

২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকায় অর্ধশত চেকপোস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা

ঢাকায় অর্ধশত চেকপোস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা

ধূলি জমে দেশে সৌরবিদ্যুতের উৎপাদন কমছে ১৫ শতাংশ: গবেষণা

ধূলি জমে দেশে সৌরবিদ্যুতের উৎপাদন কমছে ১৫ শতাংশ: গবেষণা

অভয়ারণ্য তৈরি ও পর্যটনকে উন্নত করা গেলে মানুষ-হাতির সংঘাত বন্ধ হবে: পরিবেশমন্ত্রী

অভয়ারণ্য তৈরি ও পর্যটনকে উন্নত করা গেলে মানুষ-হাতির সংঘাত বন্ধ হবে: পরিবেশমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম