Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী

সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি: যুগান্তর

Advertisement

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের বিমানখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। 

শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জের মুন্নু সিটিতে বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, টিকিট সিন্ডিকেট দমন, প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ডিসকাউন্ট প্রদানের উদ্যোগ  বাস্তবায়নে সরকার কাজ করছে।

তিনি বলেন, সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নু জাতীয়তাবাদী আদর্শের প্রশ্নে ছিলেন আপসহীন। দেশ, মানুষ ও শিল্পোন্নয়নে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় তিনি মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন, বৃক্ষরোপণ এবং চিকিৎসকদের বিশেষ সম্মাননা প্রদান করেন। একই সঙ্গে মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। 

উল্লেখ্য, ২০১৭ সালের ১ আগস্ট সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নু মৃত্যুবরণ করেন। মৃত্যুর নয় বছর পরও তার কর্মময় জীবন, দূরদর্শী নেতৃত্ব, শিল্পায়নে অনন্য ভূমিকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড মানুষের স্মৃতিতে সমানভাবে উজ্জ্বল হয়ে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রমজানে খাদ্য সরবরাহে বড় সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী

রমজানে খাদ্য সরবরাহে বড় সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

আরও পড়ুন

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ

ঢাকা-কুমিল্লা হচ্ছে ৮১ কিলোমিটার এলিভেটেড কর্ডলাইন, সময় কমবে ২ ঘণ্টা

ঢাকা-কুমিল্লা হচ্ছে ৮১ কিলোমিটার এলিভেটেড কর্ডলাইন, সময় কমবে ২ ঘণ্টা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে

বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম