Logo
Logo
×

Advertisement

সরকার

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ এএম

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: যুগান্তর

Advertisement

তখন রাত সাড়ে ১২টা। মানিকগঞ্জ শহর যখন প্রায় নিস্তব্ধ, নেই কোলাহল। তখনও শহরতলী বেউথা কালীগঙ্গার ঘাটে যেন অন্যরকমের ব্যস্ততা। ঐতিহ্যবাহী নৌকা বাইচের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। হঠাৎ সেখানে হাজির মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। 

কোনো আনুষ্ঠানিকতা নয়, সরাসরি অনুষ্ঠানস্থলে গিয়ে ঘুরে ঘুরে দেখলেন প্রস্তুতির খুঁটিনাটি।

শুক্রবার (২ অক্টোবর) মধ্যরাতে বেউথা কালীগঙ্গা নদীর তীরে নৌকা বাইচের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় আফরোজা খান রিতা আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং নৌকা বাইচ নির্বিঘ্নে সম্পন্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতির বিষয়ে খোঁজ নেন। যদিও এই নৌকা বাইচ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী প্রধান অতিথি। 

মধ্যরাতে প্রধান অতিথির অনুষ্ঠানস্থল পরিদর্শনের ঘটনায় আয়োজক কমিটি ও স্থানীয়দের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য। আয়োজকদের ভাষ্য, সাধারণত কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি নির্ধারিত সময়েই অনুষ্ঠানস্থলে আসেন। কিন্তু নৌকা বাইচের প্রস্তুতি দেখতে অনুষ্ঠানের আগেই সরেজমিনে চলে আসা তাদের কাছে ব্যতিক্রমী ঘটনা।

ঐতিহ্যবাহী এ নৌকা বাইচকে ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো মানিকগঞ্জে। কালীগঙ্গার দুই পাড়ে দর্শনার্থীদের ভিড়, সাজসজ্জা ও আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে নৌকা বাইচ দেখতে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী আয়োজকদের সঙ্গে কথা বলে নৌকা বাইচের সার্বিক প্রস্তুতি, দর্শনার্থীদের নিরাপত্তা এবং অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। পরে তিনি অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ বলেন, প্রধান অতিথি মধ্যরাতে এসে এভাবে প্রস্তুতি দেখে যাবেন, সেটি আমরা ভাবিনি। তার এমন সরেজমিন পরিদর্শন আমাদেরও চমকে দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন দিনের জলযাত্রায় রৌমারীর ‘মায়ের দোয়া’ এখন মানিকগঞ্জে

তিন দিনের জলযাত্রায় রৌমারীর ‘মায়ের দোয়া’ এখন মানিকগঞ্জে

মানিকগঞ্জ পৌরসভায় যোগ দিলেন নতুন প্রশাসক

মানিকগঞ্জ পৌরসভায় যোগ দিলেন নতুন প্রশাসক

আ.লীগ নেতাকে কারামুক্ত করতে প্রত্যয়ন বিএনপি নেতাদের

আ.লীগ নেতাকে কারামুক্ত করতে প্রত্যয়ন বিএনপি নেতাদের

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

আরও পড়ুন

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

মিষ্টির পদত্যাগে সতর্কবার্তা আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা

আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম