Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম

‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী

দোহারে দুস্থ, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকা জেলা প্রশাসনের বিশেষায়িত সেবার প্লাটফর্ম ‘হ্যালো ডিসি’তে আবেদন করার পর সেলাই মেশিন পেয়েছেন দোহার উপজেলার ১৪ জন দুস্থ, অসহায় ও দরিদ্র নারী। তাদের স্বাবলম্বী করে তুলতে এসব সেলাই মেশিন বিতরণ করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

রোববার (২ আগস্ট) ঢাকা জেলা প্রশাসক নিজে এসব সেলাই মেশিন বিতরণ করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদন পাওয়ার পর উপজেলা প্রশাসন দোহার আবেদনকারীদের আর্থসামাজিক অবস্থা যাচাই-বাছাই করে। যাচাই শেষে প্রকৃত দুস্থ, অসহায় ও দরিদ্র ১৪ জন নারীকে সেলাই মেশিন দেওয়ার জন্য নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারের সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়নের উদ্যোগকে আরও কার্যকর করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। শুধু সহায়তা প্রদান নয়, মানুষকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আর ‘হ্যালো ডিসি’ সেবার মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের কাছে দ্রুত ও সহজে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই সেলাই মেশিনগুলো কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন এবং আত্মনির্ভরশীল হয়ে উঠবেন বলে আমরা আশা করছি।

জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও ‘হ্যালো ডিসি’র মাধ্যমে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়! লড়াকু মায়ের জেদে মুগ্ধ নেটিজেনরা

শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়! লড়াকু মায়ের জেদে মুগ্ধ নেটিজেনরা

জন্মগতভাবে জরায়ু নেই এমন নারীও অন্তঃসত্ত্বা হবেন

জন্মগতভাবে জরায়ু নেই এমন নারীও অন্তঃসত্ত্বা হবেন

মেনোপজের পর নারীদের হৃদরোগের ঝুঁকি কেন বাড়ে, যা জানালেন দেবী শেঠি

মেনোপজের পর নারীদের হৃদরোগের ঝুঁকি কেন বাড়ে, যা জানালেন দেবী শেঠি

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি

পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?

পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?

আরও পড়ুন

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

সারা দেশে ভারি বর্ষণের আভাস

সারা দেশে ভারি বর্ষণের আভাস

ট্রাকচালক হোসেন হত্যা হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম