Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’

Advertisement

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:০১ পিএম

‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন

Advertisement

ভূমি প্রতিমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন তিনি বলেছেন, জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে। প্রান্তিক জনপদের মানুষের জীবনমান উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রীর তারেক রহমান সারা দেশে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে থেকে কাজ করার জন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন। বন্যার পরবর্তী সময়ে তিনি বন্যার মানুষের খোঁজখবর এবং পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন।

রোববার (২ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডআরএমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডক্টর লুৎফর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ডাক্তার বেলায়েত হোসেন।

আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, প্রকৌশলী উমাশা উমাযুন মনি চৌধুরী, অধ্যাপক ডক্টর জহির উদ্দিন, অধ্যাপক ডক্টর এহসানুল হক রোকন, ডক্টর সরোয়ার আলম, ডা নুরুল করিম, পারভেজ রেজাল্ট কাকন শেখ মনির উদ্দিন শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, চট্টগ্রাম জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মো. নাছির উদ্দিনসহ জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক বন্যাদুর্গত মানুষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

আরও পড়ুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম