Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

যুক্তরাষ্ট্র ভ্রমণে পর্যাপ্ত অর্থ নিয়ে সতর্ক করল দূতাবাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

যুক্তরাষ্ট্র ভ্রমণে পর্যাপ্ত অর্থ নিয়ে সতর্ক করল দূতাবাস

Advertisement

যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে।

সোমবার (৩ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ কথা জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন যে ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম