Logo
Logo
×

Advertisement

জাতীয়

জুলাই আন্দোলনকারীদের বাড়ি পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

জুলাই আন্দোলনকারীদের বাড়ি পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগৃহীত ছবি

Advertisement

জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ‘বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পালটা আগুন দেওয়ার নির্দেশ’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্কের শুনানিতে তার একটি অডিও ‘ফোনালাপে’ তুলে ধরা হয়েছে।

একই সময়ে জমায়েত ছত্রভঙ্গ করতে ‘হেলিকপ্টার ব্যবহারে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া’ এবং ‘আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর’ কথার অডিও ফোনালাপও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের অডিও ফোনালাপ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।

ওই রেকর্ড অনুযায়ী ২০২৪ সালের ১৯ জুলাই ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা বলেন, ‘ওরা কিন্তু সব ওই জায়গায় আবার তৈরি হচ্ছে, শুধু আগুন দিয়ে পুড়াবে সব।’ ‘হ্যাঁ’ বলে জবাব দেন হাছান মাহমুদ।

পরে শেখ হাসিনা বলেন, ‘না, আমাদের লোক থাকতে বলো ...। ওরা আগুন দিয়ে পুড়াবে তো, তাদের বাড়ি-গাড়ি আছে, এখন সেগুলো পাবলিক দিয়ে পুড়াবে আর কী করবে।’ ‘জি জি’ জবাব দেন হাছান মাহমুদ। তখন শেখ হাসিনা বলেন, ‘এখন অন্য কিছু করে লাভ নাই। তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় পলাতক, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় পলাতক, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির

হাসিনার নামে মামলা করে চাকরি খোয়ানো কর্মকর্তা ফিরলেন দুদকে

হাসিনার নামে মামলা করে চাকরি খোয়ানো কর্মকর্তা ফিরলেন দুদকে

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

‘আ.লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আ.লীগই করব’

‘আ.লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আ.লীগই করব’

আরও পড়ুন

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম