Logo
Logo
×

Advertisement

জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত: ত্রাণমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:১২ পিএম

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত: ত্রাণমন্ত্রী

Advertisement

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা উত্তর জনপদের সৌভাগ্য ও সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বন্যা ও খরার মতো দুর্যোগ দূর হয়ে সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে উত্তর জনপদ। এ জন্যই বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার এ প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর ‘বিয়াম’ মিলনায়তনে ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুকিঁপুর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি বা ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কতা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী কথাগুলো বলেন।

তিনি বলেন, ষড়ঋতুর এ স্বদেশে দুর্যোগের সঙ্গে আমাদের বেড়ে ওঠা। প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগ এখানে আছড়ে পড়ে। দুর্যোগের দুর্বিপাকে সব হারানো নিঃস্ব মানুষের পাশে আশার আলোকবর্তিকা হয়ে দাঁড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যা-প্রবণ গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলার ১৯টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা স্থানীয় পর্যায়ে মৌসুমী বন্যার আগাম পূর্বাভাস ব্যবস্থার উন্নতিকরণ ও বন্যার আগাম সতর্কবার্তা প্রচারের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে বন্যার ঝুঁকি মোকাকিলায় সহযোগিতা করছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। বক্তব্য রাখেন করেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এবিএম সফিকুল হায়দার, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

আগামীকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

পাহাড় ধস ও বন্যাদুর্গতদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে: ত্রাণ প্রতিমিন্ত্রী

পাহাড় ধস ও বন্যাদুর্গতদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে: ত্রাণ প্রতিমিন্ত্রী

‘দুর্যোগের আগাম সতর্কবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে’

‘দুর্যোগের আগাম সতর্কবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে’

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দর আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম

আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত

বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম