আগামীকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত দিবসের মূল অনুষ্ঠান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
|
ফলো করুন |
|
|---|---|
আগামীকাল (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। United Nations Office for Disaster Risk Reduction (UNDRR) কর্তৃক নির্ধারিত দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘Resilience Starts at home’ বাংলা ভাবানুবাদ ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত দিবসের মূল অনুষ্ঠান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামীকাল সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সরাসরি সম্প্রচার করবে। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটি যথাযথ গুরত্বের সাথে পালিত হবে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এ উপলক্ষে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে ‘বাংলাদেশ’ নামের এই ভূখন্ডটি প্রকৃতির সঙ্গে এক নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস বহন করে। বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান, দেশের বুক চিরে প্রবহমান অসংখ্য নদ-নদী, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বিশাল জনগোষ্ঠির সৃষ্ট চাপ, সব মিলিয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, অগ্নিকাণ্ড, ভূমিকম্প; দুর্যোগ এখানে অনিবার্য বাস্তবতা। এমন প্রেক্ষাপটে মানুষ যখন হতবিহ্বল হয়ে পড়ে তখনই পাশে এসে দাঁড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগের দুর্ভোগ প্রশমনে প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে মানুষকে শান্তি ও স্বস্তি দেয়াই দিবসটি পালনের উদ্দেশ্য।

