Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাজ করার আগে যদি চান্দাবাজি আরম্ভ করেন, ঠিকাদার তো ভাগবে: ত্রাণ প্রতিমন্ত্রী

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

কাজ করার আগে যদি চান্দাবাজি আরম্ভ করেন, ঠিকাদার তো ভাগবে: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। ছবি: যুগান্তর

Advertisement

কাজ করার আগে যদি চান্দাবাজি আরম্ভ করেন তাহলে ঠিকাদার তো ভাগবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

এম ইকবাল হোসেইন বলেন, অনেকগুলো প্রকল্প পাস হয়েছে। রাস্তা-ঘাট হবে, খাল কাটব এবং সামাজিক বনায়ন করব। এর বাইরে পাঁচটি স্কুলে বন্যার জন্য আশ্রয়কেন্দ্র করা হয়েছে। ১৫টি কালভার্ট করতেছি। কাজ যখন শুরু হবে আপনারা নিজের কাজ মনে করে কাজগুলো এসে দেখে যাবেন যে, ঠিকমতো কাজ করতেছে কিনা। যদি না করে তাহলে আমাকে বলবেন। 

তিনি বলেন, কাজ করার জন্য কনট্রাক্টরকে কেউ অত্যাচার করতে পারবে না। তাকে কাজ করতে সুবিধা দিতে হবে। আমরা তাকে সুবিধা দেব, আর তার কাছ থেকে ঠিকমতো কাজ আদায় করে নেব। কিন্ত কাজ করার আগে যদি চান্দাবাজি আরম্ভ করেন তাহলে তো সে ভাগবে। সেজন্য কন্ট্রাক্টরকে ঠিকমতো সুবিধা দিবেন, আর ঠিকমতো যেন কাজ হয় সেটা ইউএনও ও ইঞ্জিনিয়ার দেখবেন। আপনাদের চোখে যদি মনে হয় ঠিকমতো কাজ হচ্ছে না তাহলে আমাকে জানাবেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোকাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মাস্টার এবং সঞ্চালনা করেন বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম।

এ সময় আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের সহধর্মিণী শারমিন হোসেইন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম শামছু, একেএম আনোয়ারুল ইসলাম কামাল, শফিকুল ইসলাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান, বোকাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত: ত্রাণমন্ত্রী

আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী

আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী

পাহাড় ধস ও বন্যাদুর্গতদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে: ত্রাণ প্রতিমিন্ত্রী

পাহাড় ধস ও বন্যাদুর্গতদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে: ত্রাণ প্রতিমিন্ত্রী

বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে কাজ করছে সরকার: দুর্যোগ প্রতিমন্ত্রী

বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে কাজ করছে সরকার: দুর্যোগ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ক্যাম্পাসে নিয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা

উপাচার্যকে ক্যাম্পাসে নিয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা

হাসিনা হত্যা মামলায় প্রেমিকের যাবজ্জীবন

হাসিনা হত্যা মামলায় প্রেমিকের যাবজ্জীবন

আনোয়ারুজ্জামানের এপিএসের ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

আনোয়ারুজ্জামানের এপিএসের ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম