Logo
Logo
×

Advertisement

জাতীয়

সরকার অল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে: ত্রাণমন্ত্রী

Advertisement

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:৪৯ পিএম

সরকার অল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট জেলা স্টেডিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: যুগান্তর

Advertisement

সরকার অল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘চাকরি মেলা’র উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

আসাদুল হাবিব দুলু বলেন, আমাদের সরকার বিভিন্ন দেশের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ রেখেছে। সাম্প্রতিক সময়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে এ প্রকল্পে অর্থ ও কারিগরি সহায়তার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফর করবেন। আমি অত্যন্ত আশাবাদী জনগণের ভোটে নির্বাচিত সরকার অল্প সময়ে কাজ শুরু করবে।

মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। আমরা সরকারি-বেসরকারি পর্যায়ে জনবল নিয়োগ দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে বেকারত্ব অভিশাপ হিসাবে দেখা দিয়েছে, এটা ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন। ধীরে ধীরে পাঁচ বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক উপস্থিত ছিলেন। 

দিনব্যাপী মেলায় সাক্ষাৎকারের ভিত্তিতে বিভিন্ন পদে তাৎক্ষণিকভাবে এক হাজার যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ উদ্বোধন করবেন ১৯ নভেম্বর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ উদ্বোধন করবেন ১৯ নভেম্বর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

আরও পড়ুন

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

৪৯তম বিসিএস ৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়

৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম